প্রশাসক হাসিনা দৌলাকে দুদকে তলব
ভুয়া প্রকল্পের নামে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম এ তলব নোটিশ পাঠিয়েছেন।
নোটিশ অনুযায়ী, আগামী ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তাকে দুদকে হাজির হতে হবে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই অভিযোগ অনুসন্ধানে সমবায় মন্ত্রণালয় তথ্য সরবরাহ না করায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবের (জেলা পরিষদ অধিশাখা) কাছে আবারো তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর তথ্য চেয়ে চিঠি দেয় দুদক। এবারের চিঠিতে আগামী ২৫ অক্টোবরের মধ্যে চাহিদা অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৩ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৪ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৫ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক