সংসদের অষ্টম অধিবেশন ৮ নভেম্বর শুরু
দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে। চলতি বছরের চতুর্থ অধিবেশন এটি। ওইদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
জাতীয় সংসদ সচিবালয় থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে অধিবেশন কতদিন চলবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। শুরুর দিন বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।
এর আগে দশম সংসদের সপ্তম ও সরকারের দ্বিতীয় বছরের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হয় মাত্র আট কার্যদিবসেই। এটি গত ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।
এইচএস/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ২ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ বনানীতে সিসা বারে অভিযান, বিদেশি মদসহ যুবক গ্রেফতার
- ৫ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু, নির্বাচনি প্রতিশ্রুতির নতুন অধ্যায়