ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে সৌদি মোয়াচ্ছাসা চেয়ারম্যানের শোক
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে সৌদি আরবের দক্ষিণ এশীয় হাজি সেবা সংস্থার (মোয়াচ্ছাসা) চেয়ারম্যান ড. রাফাত ইসমাঈল ইব্রাহিম বদরের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা পাঠানো হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল আহমেদ ফয়সালের মাধ্যমে পাঠানো এই শোকবার্তায় মোয়াচ্ছাসা চেয়ারম্যান ড. রাফাত ইসমাইল ইব্রাহীম বদর বলেন, 'বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ আমাদের জন্য এক ভীষণ আঘাত হিসেবে উপস্থিত হয়েছে। আমি আমার ব্যক্তিগত, আমার সব সহকর্মী এবং আমার বোর্ডের সব শেয়ারহোল্ডারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।'
'আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি। আরও দোয়া করছি, মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে ধৈর্যধারণ করার তৌফিক দান করুন।'
এমইউ/জেডএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৩ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৪ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৫ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক