তাবেলা হত্যায় সন্দেহভাজন ৩ জনসহ আটক ৪
রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় সন্দেহভাজন ৩ জনসহ ৪ জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেফতার ৪ জন হলেন- রাসেল ওরফে ভাগ্নে রাসেল, রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল ওরফে চাকতি রাসেল ও শাখাওয়াত হোসেন শরীফ।
মুনতাসিরুল ইসলাম জানান, এ বিষয়ে আজ (সোমবার) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাভেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সিজারের মৃত্যু হয়।
জেইউ/এআর/জেডএইচ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ২ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ বনানীতে সিসা বারে অভিযান, বিদেশি মদসহ যুবক গ্রেফতার
- ৫ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু, নির্বাচনি প্রতিশ্রুতির নতুন অধ্যায়