সাহেদ ঢামেক হাসপাতালে
ফাইল ছবি
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে তাকে ঢামেকে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী।
হাসপাতালের জরুরি বিভাগের চার নম্বর কক্ষে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছেন।
এর আগে আজ সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
করোনায় সাহেদের কাণ্ড-
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছিল সাহেদের রিজেন্ট হাসপাতাল। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত হাসপাতালে ও বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১০ হাজার নমুনা সংগ্রহ করেছিল রিজেন্ট। বিনিময়ে তারা জনপ্রতি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা নিতেন। বাড়িতে গিয়ে সংগ্রহ করলে এক হাজার টাকা বেশি নেয়া হতো। এর মধ্যে মাত্র ৪ হাজার ২০০টির মতো নমুনা পরীক্ষা করে হাসপাতালটি। পরীক্ষা না করেই বাকি ৬ হাজারের মতো নমুনার রিপোর্টই মনগড়াভাবে তৈরি করে দেয় সাহেদের রিজেন্ট হাসপাতাল।
করোনায় বিশেষায়িত হাসপাতাল হিসেবেও অনুমোদন পেয়েছিল সাহেদের রিজেন্ট। এতে করোনা রোগীদের কাছ থেকে কোনো ফি নেয়ার কথা ছিল না। তবে র্যাবের অভিযানে বেরিয়ে আসে, রিজেন্টে রোগী প্রতি দেড়লাখ, দুই লাখ ও সর্বোচ্চ আড়াই লাখ টাকা বিল আদায় করা হয়েছিল। পাশাপাশি ‘রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছে’ এই বাবদ সরকারের কাছে এক কোটি ৯৬ লাখ টাকার ক্ষতিপূরণ বিল জমা দিয়েছে রিজেন্ট হাসপাতাল। যদিও এই অর্থ প্রক্রিয়াধীন থাকলেও শেষ পর্যন্ত পায়নি হাসপাতালটি।
এছাড়া হাসপাতালটিতে করোনা টেস্টের অননুমোদিত কিটও পায় র্যাব। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার যে কিট ব্যবহারের অনুমোদন দেয়নি, সেটি দিয়েও টেস্ট করে রিজেন্ট। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল হিসেবে রিজেন্টে করোনা রোগীদের নমুনা সংগ্রহের কোনো টাকা নেয়ার কথা না। তবে টেস্টে প্রত্যেকের কাছ থেকে সাড়ে তিন হাজার থেকে ৪ হাজার টাকা করে নিত তারা। যাদের ‘করোনা পজিটিভ’ রিপোর্ট দেয়া হতো, তাদের কাছ থেকে ফের পরীক্ষার জন্য আরও এক হাজার টাকা নেয়া হতো।
সাহেদের বিরুদ্ধে পদক্ষেপ-
অভিযোগ থাকায় গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরার শাখায় অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। সেখানেই সাহেদের পাপ সাম্রাজ্যের প্রথম দ্বার উন্মুক্ত হয়। এরপর থেকেই পলাতক সাহেদ। সাহেদকে পলাতক দেখিয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। সিলগালা করা হয় উত্তরার রিজেন্টের প্রধান কার্যালয়সহ মিরপুরের শাখাটিও। ফ্রিজ করে রাখা হয় সাহেদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব। রিমান্ডে নেয়া হয় তার অপকর্মের সহযোগীদের।
কোথায় পালিয়ে ছিলেন সাহেদ-
র্যাব ডিজির ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদে জানা যায়, একেকদিন একেক জায়গায় আত্মগোপনে ছিল। ঢাকা, কক্সবাজার, সাতক্ষীরা অঞ্চলে সুকৌশলে আত্মগোপনে ছিল সে। দেবহাটার কোমরপুর সীমান্তে লবঙ্গবাতি খাল দিয়ে দেশত্যাগের চেষ্টা করলে সে ধরা পড়ে।
যেভাবে গ্রেফতার হলেন সাহেদ-
সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে গ্রেফতার এড়াতে গত কয়েকদিন ধরেই সাহেদ নিজের অবস্থান পরিবর্তন করেছিলেন। অর্থাৎ একদিন এ জায়গায় তো পরেরদিন অন্য জায়গায়। র্যাব তাকে ফলো করে। গ্রেফতার বিষয়ে র্যাব মহাপরিচালক জানান, ‘সে ঢাকা ছেড়েছে আবার ঢাকায় ফিরেছে, আবার বেরিয়েছে। এসবের মধ্যেই ছিল। এই পুরো সময়টাতে সে কখনও ব্যক্তিগত গাড়ি, কখনও হেঁটে, কখনও ট্রাকে চলাচল করেছিল। অবশেষে নৌকা দিয়ে পার হওয়ার সময় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি’।
সাহেদের গ্রেফতারের বিষয়ে প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, ফজরের নামাজের জন্য তিনি মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষ হওয়ার পরপরই তাদের কানে চিৎকার ভেসে আসতে থাকে। শুরু হয় হইচই। ঘটনা কী দেখার জন্য দৌড়ে যান সবাই। গিয়ে যা দেখলেন, সারা দেশের আলোচিত প্রতারক সাহেদ করিমকে ধরে ফেলেছে র্যাব।
এসএইচএস/এমএস
টাইমলাইন
- ০১:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০২০ বুকে ব্যথা : বিএসএমএমইউতে চিকিৎসা চলছে সাহেদের
- ০৮:১২ পিএম, ৩০ জুলাই ২০২০ সাহেদের অস্ত্র মামলার চার্জশিট
- ০৫:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২০ যেখান থেকে গ্রেফতার সেখানে সাহেদ
- ০৮:২৯ পিএম, ২৭ জুলাই ২০২০ ১০ দিনের রিমান্ডে খুলনায় সাহেদ
- ০৯:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২০ একজনের কাছ থেকেই দেড় কোটি টাকা মেরে দেন সাহেদ
- ০১:১৭ পিএম, ২৩ জুলাই ২০২০ সাহেদকে ডিবি থেকে র্যাবে হস্তান্তর
- ১২:৩২ পিএম, ২২ জুলাই ২০২০ সাহেদের মামলা বহু, সাজা কম
- ০৯:৫১ পিএম, ২১ জুলাই ২০২০ করোনার ভুয়া রিপোর্ট: সাহেদের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর
- ০৯:৩৫ পিএম, ২১ জুলাই ২০২০ রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ০৯:৩০ পিএম, ২১ জুলাই ২০২০ রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ০৮:৫০ পিএম, ২১ জুলাই ২০২০ মেট্রোরেলের ৭৬ কর্মীর ভুয়া করোনা রিপোর্ট, সাহেদের বিরুদ্ধে মামলা
- ০৫:১২ পিএম, ২১ জুলাই ২০২০ সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করবে দুদক
- ০৫:০৯ পিএম, ২১ জুলাই ২০২০ সাহেদের মামলা তদন্তের দায়িত্ব পেল র্যাব
- ০৫:১১ পিএম, ২০ জুলাই ২০২০ সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে : ইসি সচিব
- ০৬:৪০ পিএম, ১৯ জুলাই ২০২০ রিজেন্টের এমডি মাসুদের ভায়রা কারাগারে
- ০৪:০৩ পিএম, ১৯ জুলাই ২০২০ ১৪০ ফোনকল-ই-মেইলে র্যাবের কাছে সাহেদের বিরুদ্ধে অভিযোগ
- ০১:৪১ পিএম, ১৯ জুলাই ২০২০ বিদেশে থেকেও অনেক সাহেদ ভূমিকা পালন করছে
- ১২:১৯ পিএম, ১৯ জুলাই ২০২০ সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
- ১২:১৩ পিএম, ১৯ জুলাই ২০২০ সাহেদকে নিয়ে মধ্যরাতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার
- ০১:৪৬ পিএম, ১৮ জুলাই ২০২০ ‘বিপণনের জন্য’ জাল টাকা সংগ্রহ করেন সাহেদ
- ১১:০৬ এএম, ১৮ জুলাই ২০২০ রিজেন্ট গ্রুপের এমডি মাসুদের বিরুদ্ধে প্রতারণা মামলা
- ০৯:৪৯ এএম, ১৮ জুলাই ২০২০ সাহেদকাণ্ডে ক্ষুব্ধ শেখ হাসিনা
- ০৮:৫০ পিএম, ১৭ জুলাই ২০২০ সাহেদের মতো ‘দুধের মাছি’দের নিয়ে অধিক সতর্ক আ.লীগ
- ১১:০১ এএম, ১৭ জুলাই ২০২০ সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা : প্রতিবেদন ৭ সেপ্টেম্বর
- ১০:১৫ পিএম, ১৬ জুলাই ২০২০ ক্লিন ইমেজ দাবি করা সাহেদ মূলত পাষণ্ড প্রকৃতির!
- ০৩:০৬ পিএম, ১৬ জুলাই ২০২০ সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা, র্যাবের মামলা
- ০২:৩০ পিএম, ১৬ জুলাই ২০২০ ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দেন না সাহেদ
- ০২:২৩ পিএম, ১৬ জুলাই ২০২০ প্রতারণার কথা স্বীকার করেছেন সাহেদ : ডিবি
- ১২:২৮ পিএম, ১৬ জুলাই ২০২০ কাঠগড়ায় কাঁদলেন সাহেদ, বললেন করোনা আক্রান্ত তিনি
- ১১:০৫ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে, তরিকুল সাত দিনের
- ১০:৪৪ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদ ও তার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি
- ১০:৩৫ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদকে আদালতে নেয়া হয়েছে
- ০৯:৫৬ এএম, ১৬ জুলাই ২০২০ সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা
- ১২:২৯ এএম, ১৬ জুলাই ২০২০ চার ব্যাংক থেকে সাহেদ সংশ্লিষ্ট নথি তলব করেছে দুদক
- ১১:৫৩ পিএম, ১৫ জুলাই ২০২০ সাজা পরোয়ানা মাথায় নিয়ে ১০ বছর ধরে ঘুরে বেড়িয়েছেন সাহেদ
- ০৮:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদকে ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি
- ০৭:৪৬ পিএম, ১৫ জুলাই ২০২০ পাওনা টাকা চাইলেই মেরে ফেলার হুমকি দিত সাহেদ
- ০৬:৩২ পিএম, ১৫ জুলাই ২০২০ স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে সাহেদ
- ০৬:২১ পিএম, ১৫ জুলাই ২০২০ ঢামেকে সাহেদকে এতটুকুও বিচলিত দেখা যায়নি!
- ০৫:৩৫ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদ ঢামেক হাসপাতালে
- ০৪:২৮ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদের প্রতারণায় ভুক্তভোগীদের সহায়তা দিচ্ছে র্যাব
- ০১:৫১ পিএম, ১৫ জুলাই ২০২০ আবারও সদর দফতরে সাহেদ, দুপুরে সংবাদ সম্মেলন র্যাবের
- ১২:৩৩ পিএম, ১৫ জুলাই ২০২০ সাহেদকে নিয়ে অভিযানে র্যাব
- ১২:২৭ পিএম, ১৫ জুলাই ২০২০ উত্তরায় একটি ভবন ঘিরে রেখেছে র্যাব
- ১১:৩৯ এএম, ১৫ জুলাই ২০২০ বারবার অবস্থান বদলেছেন সাহেদ
- ১০:৫৬ এএম, ১৫ জুলাই ২০২০ এলাকাবাসী মারতে চেয়েছিলেন সাহেদকে
- ১০:২৪ এএম, ১৫ জুলাই ২০২০ র্যাব সদর দফতরে সাহেদ
- ১০:২০ এএম, ১৫ জুলাই ২০২০ কাউকে ছাড় দেয়া হচ্ছে না, বলেছিলেন সাহেদ
- ১০:১৫ এএম, ১৫ জুলাই ২০২০ মোটা হওয়ায় দৌড়াতে পারেননি সাহেদ
- ০৯:২২ এএম, ১৫ জুলাই ২০২০ প্রত্যক্ষদর্শীর বর্ণনা : যেভাবে গ্রেফতার হলেন সাহেদ
- ০৯:০৫ এএম, ১৫ জুলাই ২০২০ ঢাকায় আনা হয়েছে সাহেদকে
- ০৮:৫৮ এএম, ১৫ জুলাই ২০২০ ছদ্মবেশে সীমান্ত পেরিয়ে ভারতে যেতে চাচ্ছিলেন সাহেদ
- ০৮:২৮ এএম, ১৫ জুলাই ২০২০ বোরকা পরিহিত সাহেদকে নর্দমা থেকে টেনে বের করে র্যাব
- ০৭:০৫ এএম, ১৫ জুলাই ২০২০ র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাহেদকে
- ০৬:৫১ এএম, ১৫ জুলাই ২০২০ যেসব কুকর্মে গ্রেফতার সাহেদ
- ০৬:২৯ এএম, ১৫ জুলাই ২০২০ সাহেদ গ্রেফতার
সর্বশেষ - জাতীয়
- ১ পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল, মোটরসাইকেল চালকদের ভোগান্তি চরমে
- ২ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত, কারণ জানালো মার্কিন দূতাবাস
- ৩ বাইকারদের বেপরোয়া ঈদ উদযাপন: হাত-পা ভেঙেছে ১৭৭ তরুণের
- ৪ ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আলটিমেটাম
- ৫ জাতীয় নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রতিবেদন তৈরি করবে ইসি