ঢাকা স্পাইস হোটেলে বাসি খাবার, লাখ টাকা জরিমানা
রান্নাঘরে নোংরা পরিবেশ। ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে খোলা অবস্থায় রাখা রান্না খাবার। এছাড়া বাসি দুর্গন্ধযুক্ত মাছ ও পাটিসাপটা পিঠা বিক্রির জন্য রেখে দেয়া হয়েছে। এভাবে নোংরা পরিবেশে রান্না ও বাসি খাবার বিক্রির দায়ে রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার ঢাকা স্পাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার এই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান সিকদার উপস্থিত ছিলেন।
বিএফএসএ জানায়, বৃহস্পতিবার নিকুঞ্জ-২ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঢাকা স্পাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে নোংরা পরিবেশ দেখা যায়। রেফ্রিজারেটরে কাঁচা মাংস ও রান্না করা খাবার একসঙ্গে খোলা অবস্থায় রাখা। এছাড়া হোটেলের বাসি দুর্গন্ধযুক্ত মাছ ও পাটিসাপটা পিঠা রেখে দিয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
এসআই/এমএসএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
- ২ মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে
- ৩ ঈদের কেনাকাটা: সাধ্যের মধ্যে সবই মেলে মোহাম্মদপুরের যে মার্কেটে
- ৪ চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা
- ৫ শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে বাংলাদেশ-জাপান বৈঠক