চিকিৎসকসহ সারাদেশে করোনা আক্রান্ত ৭৭৮৫ জন
রাজধানীসহ সারাদেশে চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট ৭ হাজার ৭৮৫ জন রোগী করোনা আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৬৮৮ জন চিকিৎসক, ১ হাজার ৯৩১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৩ হাজার ১৬৬ জন।
রাজধানী ঢাকায় ভাইরাসটিতে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকাতে ৮০৮ জন চিকিৎসক, ৭৭৬ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুলহক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত কিংবা করোনার উপসর্গ নিয়ে ৮১ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণির সর্বমোট ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন করোনা রোগী শনাক্ত হয়।
রাজধানীসহ সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকায় ২৬ শতাংশ আক্রান্ত হয়েছেন।
এমআরএম/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা