আসমা কিবরিয়া আর নেই
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
সোমবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর বনানী করবস্থানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গ্রেনেড হামলায় অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার মৃত্যুর পর হত্যার বিচারের দাবিতে শান্তির সপক্ষে নীলিমা শীর্ষক আন্দোলন গড়ে তোলেন তিনি।
এএসএস/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪