বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক রোববার শুরু
সরকারের উন্নয়নের রূপকল্প ও বিষয়বস্তু এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে সামনে রেখে রোববার থেকে ঢাকায় বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ- ২০১৫) বৈঠক শুরু হচ্ছে।
এবারের বৈঠকে বাংলাদেশ তার উন্নয়ন কর্মসূচিতে সহযোগীদের অংশগ্রহণ আরও বৃদ্ধির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠকের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-২ সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেসবাহউদ্দিন বলেন, ‘টেকসই উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নেয়া এবং উদ্যোগ বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের আরও অংশগ্রহণের লক্ষ্যে সরকার এ বৈঠক আয়োজন করছে’।
তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি পরিচালনার লক্ষ্যে নিজেদের প্রয়োজনীয়তা সম্পর্কে উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাগুলোকে অবহিত করবে।
বৈঠকের শেষদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘বিডিএফ- ২০১৫’-এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন।
সর্বশেষ ‘বিডিএফ’ বৈঠক ২০১০ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।
একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ তেল সংকটে থমকে ওয়াটার ট্যাক্সি, যাত্রীশূন্য টার্মিনাল এখন সেলফি স্পট
- ২ ‘সরকার মব সংস্কৃতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ’
- ৩ জ্বালানি তেলের দাম বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
- ৪ তেলের অপেক্ষায় কাটছে সময়: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন
- ৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেওয়া হচ্ছে