টিকা রাখার জন্য প্রস্তুত তেজগাঁওয়ের ইপিআই স্টোর
ভারত সরকারের উপহার হিসেবে দেয়া অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার করোনার টিকা ‘কোভিশিল্ড’ সংরক্ষণের জন্য প্রস্তুত রয়েছে তেজগাঁওয়ের ইপিআই স্টোর। স্টোরটি ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে স্টোরটির সামনে গিয়ে দেখা যায়, গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।
গেটে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য বলেন, এখানেই ভারত থেকে আসা টিকা রাখা হবে। তবে কখন টিকা আসবে আমরা জানি না। ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাংবাদিকরাও ভেতরে যেতে পারবেন না। আমাদের এমন নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশকে দেয়া ভারত সরকারের উপহার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনার টিকা এয়ারইন্ডিয়া’র ফ্লাইট রওনা হয় আজ সকাল ১০টা ১২ মিনিটে। ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গন্তব্য বাংলাদেশে! ভারতে তৈরি কোভিডের চালান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান জানিয়েছিলেন, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় ঢাকায় পৌঁছবে। এগুলো পরিবহনের দায়িত্ব পেয়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বাংলাদেশ সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় ভারতীয় হাইকমিশনারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এমএএস/এআরএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ নখের কালি শুকাতে না শুকাতেই আমরা জুলাই সনদ ভুলিয়ে দিতে বসেছি
- ২ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ সংবিধান কি মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল
- ৪ সংসদে এসে তারা জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা ভুলে গেছেন
- ৫ দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাত স্থবির, সংসদে স্বাস্থ্যমন্ত্রী