‘অসুস্থতা বোধ করলে সাহায্য করবে পার্শ্বপ্রতিক্রিয়া টিম’
করোনা টিকা নেয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাদের দ্রুত সাহায্য করা হবে বলে জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। বুধবার (২৭ জানুয়ারি) টিকা কার্যক্রম উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
জামিল আহমেদ বলেন, ‘টিকা যারা নিয়েছেন তাদের সবাইকে পার্শ্বপ্রতিক্রিয়া টিমের মোবাইল নাম্বার দেয়া আছে। কেউ যদি কোনো ধরনের অসুস্থতা বোধ করেন বা কোনো প্রশ্ন থাকে, তারা যোগাযোগ করতে পারবেন। আমাদের টিম তাদের সহযোগিতা করতে পারবেন।’
তিনি বলেন, ‘পৃথিবীর যত জায়গায় অক্সফোর্ড-আস্ট্রোজেনেকার টিকা দেয়া হয়েছে, তাতে দেখা গেছে এই টিকা তুলনামূলক অনেক নিরাপদ। এর পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত মৃদু। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হবে না।’
এসএম/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৩ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৪ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৫ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক