সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর স্বামীর ইন্তেকাল
সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
পারিবারিক সূত্র জানায়, বাসার মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় গোলাম আকবরকে কয়েকদিন আগে বঙ্গবন্ধু মেডিকেলের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল।
এছাড়া বেশ কিছু দিন ধরে তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুই মাস আগে বিএসএমএমইউতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন গোলাম আকবর চৌধুরী। এর আগে তিনি ভারতে চিকিৎসা নিয়েছিলেন।
এসআইএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ৩৮৬ অভিযান, জরিমানা সাড়ে ৯ লাখ টাকা
- ২ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও নির্বাহী কমিটি গঠন
- ৩ চট্টগ্রামে ২৪৯ চালককে সচেতনতামূলক প্রশিক্ষণ দিলো বিআরটিএ
- ৪ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে তরুণদের এগিয়ে আসতে হবে
- ৫ যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেফতার