দেশে মসজিদ ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ জরিপ ২০০৮ অনুযায়ী সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি এবং ঢাকায় এর সংখ্যা ২ হাজার ৭৭টি।
জাতীয় সংসদে সোমবার বেগম মেহজাবিন মোরশেদের লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।
মোহাম্মদ ইলিয়াছের লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিশু ও গণশিক্ষা কর্মসূচি চালুর পর থেকে প্রকল্প বাস্তবায়নের আওতায় এ পর্যন্ত মোট ১ কোটি ৩৩ লাখ ২ হাজার ১৫০ জনকে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা প্রদান করা হয়েছে।
এইচএস/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ২ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৩ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন
- ৪ নির্বাচনে ২৪ কোটি ৩৯ লাখ টাকা দিচ্ছে কানাডা
- ৫ বোয়িং থেকে বিমান কেনার পেছনে যে যুক্তি দেখালেন উপদেষ্টা