ক্যামব্রিয়ান কলেজের হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর বারিধারার নদ্দা এলাকার ক্যামব্রিয়ান কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রীর নাম ছামিয়া-তুজ-সাদেকা ইমা (১৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় নদ্দার কালাচাঁদপুরস্থ ১২ নং হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ইমা ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বলে জানান গুলশান থানার ডিউটি অফিসার উজ্জ্বল শাহা।
পরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। ওসি জানান, কলেজ কর্তৃপক্ষের দেয়া খবরে হোস্টেলটি থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, ওই ছাত্রীর মৃত্যুর কারণ জানা যায় নি। হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেইউ/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ পররাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
- ২ দ্রুত নগরায়ণের চাপে গ্রিন বিল্ডিং নীতি জরুরি
- ৩ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী
- ৪ ছেলের সঙ্গে নিরাপত্তাকর্মীর ধস্তাধস্তি, পেটে ঢুকে গেলো ছুরি
- ৫ প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, তথ্য প্রকাশে কারচুপি সহ্য করা হবে না