বিমানের সিটের নিচে মিলল সোয়া তিন কেজি স্বর্ণ
দুবাই থেকে আসা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিটের (আসনের) নিচ থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (বিজি-৫০৪৬) তল্লাশি করা হলে বিমানের সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ২৮টি বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা।
সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টিটি/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত