পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করার দাবি
পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করতে সরকার ও মেয়রের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, একমাত্র জীবিকার পথ নষ্ট করে রাজধানীর হকারদের উচ্ছেদ করলে তাদের পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করতে সরকার ও মেয়রের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সংগঠনের সভাপতি আবুল হাসেম কবিরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গার্মেন্টস ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার, শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী, বায়তুল মোকাররম হকার্স ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন প্রমুখ।
এএস/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ২ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৩ বনানীতে সিসা বারে অভিযান, বিদেশি মদসহ যুবক গ্রেফতার
- ৪ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু, নির্বাচনি প্রতিশ্রুতির নতুন অধ্যায়
- ৫ শাহজালালে ৫৪ কেজি রুপার তৈজসপত্র, ওষুধ ও বিদেশি লিকার জব্দ