বিমান বাহিনীর নতুন প্রধান আবদুল হান্নান
বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হলেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ আব্দুল হান্নানকে আগামী তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ১২ জুন এয়ার ভাইস মার্শাল পদে পদোন্নতি প্রদান করে ওই দিন থেকে তিন বছরের জন্য এ পদোন্নতি কার্যকর হবে।
এর আগে ২০১৮ সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। ওই বছরের ১২ জুন থেকে তার নিয়োগ কার্যকর হয়।
এমইউ/ইএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট চায় সরকার
- ২ মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইন হিসেবে পাস করার দাবি
- ৩ বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়
- ৪ দলের মন্ত্রী-এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান
- ৫ উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন