চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের
ফাইল ছবি
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আয়াত নামে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন।
রোববার (২৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে থানার নতুন ব্রীজ এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
আয়াত পটিয়া উপজেলার উত্তর হাসান আলী মেম্বরের বাড়ির বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘রোববার রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত এক কিশোর মোটরসাইকেল চালককে হাসপাতালে আনে পুলিশ। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মিজানুর রহমান/জেএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা
- ২ মাতৃভাষা দিবসে বাংলায় কথা বলে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
- ৩ দেশপ্রেম ও সততায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে: আবু সুফিয়ান
- ৪ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- ৫ শহীদ মিনারে ফুল দিতে মায়ের সঙ্গে ছোট্ট মার্জিয়া