তেজগাঁওয়ে বাসায় ঢুকে দু’জনকে কুপিয়েছে ডাকাত দল
রাজধানীর তেজগাঁও এলাকায় এক ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তেজগাঁও আরজতপাড়া এলাকার ২৬ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নরেন রঞ্জন, তিনি একটি বেসরকারি আইটি ফার্মের কর্মকর্তা এবং তার ছোট ভাই প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা রাজেশ আলেক্সজান্ডার। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। এ বিষয়টি তদন্তাধীন।
পরিবারের বরাত দিয়ে জাহাঙ্গীর আলম আরো জানান, পাশের বাড়ির বারান্দার গ্রিল কেটে মুখোশ পড়া তিনজন অজ্ঞাত ব্যক্তি ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ঘরের লোকেরা উঠে গেলে নরেন ও রাজেশকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা।
এদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪ টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে এ ঘটনা ঘটে।
এআর/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ২ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়
- ৩ তামাক অধ্যাদেশকে আইনে রূপান্তর ও ই-সিগারেট নিষিদ্ধের দাবি
- ৪ ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস
- ৫ তাপমাত্রা বাড়ার পাশাপাশি বইতে পারে মৃদু তাপপ্রবাহ