রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত
ফাইল ছবি
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে ঘটনাটি ঘটে। নিহতের বয়স অনুমানিক ৬৫ বছর।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যান্টনমেন্ট রেলগেইট এলাকায় সকাল আনুমানিক ছয়টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই বৃদ্ধা।
তার পরিচয় এখন জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নির্ণয়ের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান,আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইউএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ২ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৩ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৪ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৫ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের