রাজধানীতে সাড়ে ৪২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫২
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে সাড়ে ৪২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৫২ জনের কাছ থেকে ৪২ হাজার ৭২৪ পিস ইয়াবা, ১৮৩ গ্রাম ১০ হাজার ২০ পুরিয়া হেরোইন, ১৭ বোতল দেশি মদ, ৫০ কেজি ৩০৫ গ্রাম গাঁজা ও আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিটি/এমআরআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের