নৌপরিবহন প্রতিমন্ত্রীর শ্বশুরের ইন্তেকাল
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর শ্বশুর শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান বলে মঙ্গলবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার দুপুর আড়াইটায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বড়মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বোচাগঞ্জ উপজেলার দপচাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরএমএম/ইউএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘থানায় আগুন-এসআইকে পুড়িয়ে হত্যা’ করা সমন্বয়ক মাহদীকে জিজ্ঞাসাবাদ
- ২ ৫ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান
- ৩ সচিবালয়ে প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাত ঘণ্টা
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অবৈধ তদবির চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি