চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৫
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৮ জনে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৫ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৯০৪ জনে।
বুধবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার হয় প্রায় এক দশমিক ৫৬ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ১৪ জন এবং উপজেলার ১১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সাতজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুইজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/ইউএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে
- ২ রাজধানীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪ রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৫ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ