কেরানীগঞ্জে সাড়ে পাঁচ কোটি টাকার চোরাই কাপড় জব্দ
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ বিদেশি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা। এসময় একটি ট্রাকও জব্দ করা হয়।
বুধবার (৬ অক্টোবর) উপজেলার কুচিয়ামোড়ার ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে এ কাপড় জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৪১ লাখ ২৩ হাজার টাকা।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত চোরাই কাপড় ও ট্রাকটি সিদ্দিক বাজার কাস্টমস গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আরিফ উদ্দিনের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
অবৈধপথে চোরাচালান বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়
- ২ তামাক অধ্যাদেশকে আইনে রূপান্তর ও ই-সিগারেট নিষিদ্ধের দাবি
- ৩ ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস
- ৪ তাপমাত্রা বাড়ার পাশাপাশি বইতে পারে মৃদু তাপপ্রবাহ
- ৫ বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তনের খবর ভুয়া, সতর্ক করলো মন্ত্রণালয়