দীর্ঘ ৫৮ দিন পর ঢামেক থেকে বাড়ি ফিরলেন তারেক
শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত তারেক রহিমকে দীর্ঘ ৫৮ দিন চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছেড়ে (রিলিজ) দেয়া হয়েছে। রোববার বেলা ৩টার দিকে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্য সেন্টু চন্দ্র দাশ।
তিনি জাগো নিউজকে বলেন, তারেক রহিম ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। ওই বিভাগের প্রধান মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকেরা তার আঙুলে বেশ কয়েকটি অস্ত্রোপচার করছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাকে রিলিজ দেয়া হয়েছে।
উল্লেখ, গত ৩১ অক্টোবর (শনিবার) দুপুর সোয়া ৩টায় রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই হামলায় তারেক রহিমসহ বেশ কয়েকজন আহত হন।
এআর/একে/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ২ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৪ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৫ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস