রাষ্ট্রপতির সঙ্গে শিশুদের মিলনমেলা বুধবার
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শিশুদের মিলনমেলা বুধবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ মিলনমেলায় দেশের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আগত শিশুদের সঙ্গে সময় কাটাবেন রাষ্ট্রপতি।
এতে বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন জেলা শাখা ও কেন্দ্রীয় কার্যালয়ের ২৪৩ প্রশিক্ষণার্থী অংশ নেবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধানে বাংলাদেশ শিশু একাডেমি দ্বিতীয়বারের মত বঙ্গভবনে এ শিশু মিলনমেলার আয়োজন করছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন এবং মন্ত্রণালয়ের এবং একাডেমির কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত থাকবেন।
এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা