সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
ফাইল ছবি
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (২০ ডিসেম্বর) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে পাগলা ওয়াসা গেট চেইনেজে তিতাসের দুই ইঞ্চি গ্যাস পাইপের ভালভ প্রতিস্থাপন ও নবনির্মিত স্থানান্তরিত লাইনের কাজের জন্য শ্যামপুর শিল্প এলাকা, শ্যামপুর, জুরাইন, মোহাম্মদবাগ দনিয়া, পোস্তগোলা সেনানিবাস এবং ফরিদাবাদ এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।
এছাড়াও এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।
এমআইএস/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের