ইজতেমায় তিনদিনে ৮ মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত এক বিদেশিসহ মোট ৯ জন মারা গেছেন। তারা হলেন, সিলেটের মো. আলাউদ্দিন (৭০), নোয়াখালি জেলার সুন্দরপুর গ্রামে আবুল কালাম আজাদ (৬০)। সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)।
এছাড়া সিরাজগঞ্জের কাজীপুর এলাকার কাসিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫) ও একই জেলার ভেন্নাবাড়ি থানার হরিনারায়নপুর গ্রামের মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদীন (৬০) ও ইন্দোনেশিয়ান নাগরিক পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৫)।
সর্বশেষ, আখেরি মোনাজাতের কিছু সময় পূর্বে বেলা ১১টার দিকে হাফেজ আবু বকর (৬০) নামে এক মুসল্লি নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টঙ্গী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার আলীপুর গ্রামে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ২ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৫ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল