দলীয়ভাবে ইউপি নির্বাচন মার্চে : ইসি
চলতি বছরের মার্চের শেষে সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
চেয়ারম্যান পদে দলীয় এবং মেম্বার পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে জানিয়ে শাহ নেওয়াজ বলেন, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় নির্বাচনী বিধিমালা ও আচরণবিধিতে সংশোধনী আনা হবে। এখন বিধিমালা সংশোধনের কাজ চলছে। এ নির্বাচনে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানরা প্রচারণা চালাতে পারবেন না।
নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধিমালা আগে যেমন ছিল এবারও তাই থাকবে। তবে বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি। দু’একদিনের মধ্যে খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর চূড়ান্ত বিধিমালার গেজেট প্রকাশ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, হয়তো ধাপে ধাপেই নির্বাচন করতে হবে। যখন যেটার সময় আসবে সেটা আগে করে ফেলবো। তাই কয়েকভাবেই নির্বাচন করবো।
পৌরসভার পুনর্নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ৩০ ডিসেম্বর অনিয়মনের কারণে ৫১টি কেন্দ্র স্থগিত হয়েছিল। এছাড়া কাউন্সিলর পদে সমান ভোট পড়ায় আরও ৪টি কেন্দ্রেও ভোটগ্রহণ করা হয়েছে। এতে মাধবদীতে একটি কেন্দ্র অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে। চৌমুহনিতে একটি কেন্দ্রে ১০০ ভোটার সিল মারার কারণে স্থগিত করা হয়। এছাড়া সারাদেশে বেশ সুন্দরভাবে নির্বাচন হয়েছে। যেখানেই অনিয়ম হয়েছে, শাস্তি হিসেবে জরিমানা ও জেল দুইটাই দেয়া হয়েছে।
এইচএস/একে/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ২ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়
- ৩ তামাক অধ্যাদেশকে আইনে রূপান্তর ও ই-সিগারেট নিষিদ্ধের দাবি
- ৪ ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস
- ৫ তাপমাত্রা বাড়ার পাশাপাশি বইতে পারে মৃদু তাপপ্রবাহ