রাজধানীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু
রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুজন। এতে আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে মামলা করেছেন।
শুক্রবার (২৫ মার্চ) সকালে শাজাহানপুর থানায় করা এ মামলায় তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতা আসামি হিসেবে মামলা করেছেন ডলি।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আ. আহাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্ল্যা বলেন, নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাজাহানপুর থানায় মামলা করেছেন। মামলা নম্বর-১৮। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতানামা আসামি হিসেবে অভিযোগ করেছেন।
মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এতে নিহত হন- জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও রিকশা আরোহী সামিয়া আফরিন প্রীতি (২৪)।
জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জাগো নিউজকে নিশ্চিত করেছেন। আর প্রীতি রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গুলিতে তার গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আহত হয়েছেন। এছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।
রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মুন্না সেখানে চিকিৎসাধীন।
টিটি/কেএসআর/জিকেএস
টাইমলাইন
- ০৮:৩২ এএম, ০৫ এপ্রিল ২০২২ টিপু হত্যা: শুটার মাসুমের মোটরসাইকেলচালক শামীম নজরদারিতে
- ০২:৪৬ পিএম, ২৭ মার্চ ২০২২ মামলা থেকে ‘অব্যাহতির আশ্বাসে’ টিপুকে হত্যার কন্ট্রাক্ট নেন মাসুম
- ০২:২৩ পিএম, ২৭ মার্চ ২০২২ টিপু-প্রীতিকে হত্যার পর সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন মাসুম
- ০২:১০ পিএম, ২৭ মার্চ ২০২২ টিপু-প্রীতি হত্যার ৪৮ ঘণ্টা পর মূল শুটার মাসুম গ্রেফতার
- ১২:০৭ পিএম, ২৭ মার্চ ২০২২ আওয়ামী লীগ নেতা টিপু হত্যা: শুটার গ্রেফতার
- ০৪:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২২ টিপু হত্যাকাণ্ড: শিগগির ‘ভালো খবর’ জানাবে ডিবি
- ০৭:৩৪ পিএম, ২৫ মার্চ ২০২২ টিপু-প্রীতির খুনিরা রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ০৫:১৭ পিএম, ২৫ মার্চ ২০২২ মতিঝিলে টিপুর জানাজা সম্পন্ন, অংশ নিলেন মেয়র তাপস
- ০৪:৪১ পিএম, ২৫ মার্চ ২০২২ টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মে
- ০৪:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২২ ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছোড়ে খুনি, টিপুর শরীরেই লাগে ১০টি
- ০৩:৫৮ পিএম, ২৫ মার্চ ২০২২ বিচার কার কাছে চাইবো: প্রীতির বাবা
- ০২:৪০ পিএম, ২৫ মার্চ ২০২২ কলেজছাত্রী প্রীতির প্রতিপক্ষ কে ছিল?
- ০২:১১ পিএম, ২৫ মার্চ ২০২২ আ’লীগ নেতাকে গুলি করে হত্যা: আসামি শনাক্তে কাজ করছে র্যাব
- ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০২২ রাজধানীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
- ০২:২৯ এএম, ২৫ মার্চ ২০২২ আ’লীগ নেতা খুন: গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা
- ১১:৪০ পিএম, ২৪ মার্চ ২০২২ রাজধানীতে আ’লীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা
সর্বশেষ - জাতীয়
- ১ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহতদের সরকারের অর্থ সহায়তা
- ২ জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী
- ৩ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ৪ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম