রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ৫
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ি ও সবুজবাগ এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।এসময় পাঁচজনকে আটক করা হয়। শুক্রবার সকালে এঘটনা ঘটে।
র্যাব সদর দফতরের সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থান থেকে ইয়াবাগুলো জব্দসহ পাঁচজনকে আটক করা হয়। তবে আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, বিকেল ৪টায় র্যাব-৪ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফারাক্কা থেকে দেশ বাঁচাতে হবে পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৪৪৯৭ কোটি টাকা
- ২ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩ আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা
- ৪ তেল সংকটে কমছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির ট্রিপ
- ৫ আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব