বিবিয়ানার মেরামত, কোথাও কোথাও ব্যাহত হতে পারে বিদ্যুৎ সরবরাহ
ফাইল ছবি
বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি মেরামতের কারণে গ্যাস সরবরাহ ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। তাই কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রোববার (৩ এপ্রিল) বিদ্যুৎ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহে ঘাটতিজনিত কারণে কিছু কিছু বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
আরএমএম/এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের