চকবাজারে সিরামিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনে ৫ তলা ভবনের ৫ তলায় সিরামিক গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ২ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ বনানীতে সিসা বারে অভিযান, বিদেশি মদসহ যুবক গ্রেফতার
- ৫ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু, নির্বাচনি প্রতিশ্রুতির নতুন অধ্যায়