রাজধানীতে ট্রাকের ধাক্কায় মেয়ের চোখের সামনে বাবার মৃত্যু
ছবিতে আব্দুল হান্নান
রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আব্দুল হান্নান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার শিশুকন্যা মিম আক্তার (১২)।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান আব্দুল হান্নান।
গুরুতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এখানে সে চিকিৎসাধীন।

আরও পড়ুন: রাজধানীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় পথচারী নিহত
আহত মিমকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোমেনা বেগম বলেন, মিম তার বাবার সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফিরছিল। পথে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল হান্নান।
তিনি আরও বলেন, হান্নানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারধারা আবাসিক এলাকায়। মিম স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাসায় বেড়াতে এসে ঝরলো প্রাণ
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুর্ঘটনায় আব্দুল হান্নানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত মিমের অবস্থা আশঙ্কামুক্ত।
কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের