চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।
রাষ্ট্রপ্রধান চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ২ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৩ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৪ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক
- ৫ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি