ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

প্রকাশিত: ১১:৪১ এএম, ২৯ মার্চ ২০১৬

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। মঙ্গলবার বঙ্গভবনে তারা বৈঠক করেন। এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় রাষ্ট্রপতির কাছে।

বঙ্গভবন প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার সোয়া তিনটার দিকে এসকে সিনহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান। এ সময় বিচার বিভাগের সার্বিক বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি।

এসএ/এআরএস/আরআইপি