মগবাজারে গ্যাসের লাইনে আগুন
রাজধানীর মগবাজার রেড ক্রিসেন্ট অফিসের সামনে গ্যাসের লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
জেইউ/এআরএস/এবিএস