বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমালো চীন
বাংলাদেশিদের জন্য ভিসা ফি কমিয়েছে চীন। ভিসা ফির নতুন এ নিয়ম চলতি মাসের ১১ তারিখ থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভিসা ফি কমানোর বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে চীন। ছয় মাসের নিচে ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ফি (রেগুলার ডেলিভারি) দুই হাজার ৪০০ টাকা এবং ডাবল এন্ট্রি তিন হাজার ৬০০ টাকা। এক্সপ্রেস ও আর্জেন্ট ভিসার ক্ষেত্রে চার্জ বেশি।
আরও পড়ুন: বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বিস্তৃত হবে, আশা ইয়াও ওয়েনের
ছয় মাসের বেশি মাল্টিপল ভিসার (রেগুলার ডেলিভারি) জন্য ফি চার হাজার ৮০০ টাকা এবং ১২ থেকে ২৪ মাসের মাল্টিপল ভিসার ফি সাত হাজার ২০০ টাকা।
আইএইচআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের