নৌকার পক্ষে ভোট চাওয়ায় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিবকে শোকজ
জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব হয়েও এ কে এম জি কিবরিয়া মজুমদার নৌকার পক্ষে প্রচারণায় নেমে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কুমিল্লা-১১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান শোকজ দিয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।
যুগ্ম সচিবকে উদ্দেশ্য করা চিঠিতে বলা হয়, কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান। আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের পূর্বক দাবি করেন যে আপনি সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও নৌকায় ভোট চাচ্ছেন। গত ২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিগত ২৫ ডিসেম্বর জগন্নাথ দিঘী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পায়ের খোলা এলাকার নির্বাচনী সমাবেশে হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন এবং আপনার অধীনস্থ কর্মচারী মো. আবুল কাশেমের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনপূর্বক চৌদ্দগ্রাম উপজেলার নৌকার প্রার্থী মো. মুজিবুল হকের নির্বাচনী প্রচার-প্রচারণা ও নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
এ সংক্রান্ত নিউজ প্রচারিত হয়। যার ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র অনুসন্ধান কমিটির কাছে সংরক্ষিত রয়েছে, যাতে আপনার সরব উপস্থিতি পরিলক্ষিত করা যাচ্ছে। এমতাবস্থায় উক্ত কার্যাবলির মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১৪(১) (২) এর বিধি লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।
এমতাবস্থায়ে উপরোক্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবরে সুপারিশ করা হবে না তা ১ জানুয়ারি বেলা ১১টর মধ্যে জানাতে হবে।
এমওএস/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক পেলেন মেজর জেনারেল র্যাংক ব্যাজ
- ২ ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট চালু মালদিভিয়ানের
- ৩ ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির
- ৪ আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না: ধর্মমন্ত্রী
- ৫ ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য