চট্টগ্রাম
মসলায় রং-খাবারে হাইড্রোজ, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
মসলায় কাপড়ের রং, খাবারে হাইড্রোজ মেশানোর অভিযোগে চট্টগ্রামে দুই খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর চাক্তাই ও বাকলিয়ার তুলাতলী এলাকার ওই প্রতিষ্ঠান দুটিতে জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, নিম্নমানের মরিচের গুঁড়ার সঙ্গে কাপড়ের রং এবং ভূষি মিশিয়ে মরিচের গুঁড়া তৈরি করছিল চাক্তাই এলাকার হারুন মসলা ক্রাশিং মিল। এসব অপরাধ স্বীকার করা হয় তাদের তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে খাদ্যপণ্যে হাইড্রোজ ও কাপড়ের রং ব্যবহার করাসহ কারখানার অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে তুলাতলী জামাই বাজার এলাকার ফ্রিজিয়ান ফুডসকেও তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া চাক্তাই এলাকার মোশারফ হোসেনের গাবমার্কা সেমাই কারখানাকে সতর্ক করা হয় বলে জানান তিনি।
ইকবাল হোসেন/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ