ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডারের মর্যাদা পেলেন ৩৭ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০২ মার্চ ২০২৪

বাংলাদেশ পুলিশের ৩৭ জন পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) পদোন্নতি দিয়ে বিসিএস-পুলিশ ক্যাডার সমমর্যাদায় সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।

শনিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দিয়ে নতুন পদে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

টিটি/এমএএইচ/জেআইএম