সেভ দ্য রোড
দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি
দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি জানিয়েছে সেভ দ্য রোড।
সোমবার (৮ এপ্রিল) সংগঠনটির আয়োজনে এক ইফতার মাহফিলে এ দাবি জানানো হয়।
সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, বাগেরহাট শাখা সভাপতি রিয়াদ ইসলাম, মো. মনির, মশিউর রহমান, এসএম রেজাউল করিম, মো. মিরাজ, মো. মাসুম, মো. মিল্টন প্রমুখ।
শান্তা ফারজানা বলেন, নির্মম পথ দুর্ঘটনার অন্যতম কারণ দ্রুতগতি। তাই স্পিডগান ব্যবহার করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যারা নিয়ম না মেনে দ্রুতগতিতে পরিবহন চালায়।
এসইউজে/এসআইটি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ফুটওভার ব্রিজগুলোর মালিক আসলে হকাররা, আমরাই জোর করে ব্যবহার করি’
- ২ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ৩ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৪ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৫ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি