নার্সদের ধর্মঘট অব্যাহত
বিপিএসসি কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে ১৭ তম দিনেও অবস্থান ধর্মঘট পালন করছে নার্সরা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির আয়োজনে ধর্মঘট পালন করছে নার্সরা।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের চলমান লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে নার্সরা জানান, লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তার কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা পালন করা হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিবিএনএ` র ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার,মহাসচিব ফারুক হোসাইন, বিবিজিএনএস`র সভাপতি রাজীব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার প্রমুখ।
এএস/জেএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৩ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৪ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৫ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক