উদয়নের অভিযুক্ত শিক্ষক বাধ্যতামূলক ছুটিতে
রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জামিউল ইসলাম নাদিমকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে স্কুল প্রশাসন।
এদিকে স্কুল সূত্রে জানা গেছে, শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের বিষয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। এনিয়ে স্কুলের কিছু অভিভাবক ও শিক্ষার্থী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ঘটনা তদন্তে স্কুল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তাদের প্রতিবেদন অনুসারে গত মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।
নির্যাতনের শিকার শিক্ষার্থীর অভিভাবকরা জানান, ঘটনার দিন ১৩ এপ্রিল সে অঙ্কের ক্লাস করছিল। এ সময় শিক্ষক জাওশেদ আলম তাকে অন্য শিক্ষকের ক্লাস থেকে ডেকে এনে মারধর করেন। প্রথমে চতুর্থতলায় ও পরে চুল ধরে টেনে ষষ্ঠতলায় নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে নাদিমের কান দিয়ে রক্ত বের হয়।
এবিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগম বলেন, ‘পরিচালনা কমিটির সভায় ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।’
এসকেডি/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ২ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়
- ৩ তামাক অধ্যাদেশকে আইনে রূপান্তর ও ই-সিগারেট নিষিদ্ধের দাবি
- ৪ ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস
- ৫ তাপমাত্রা বাড়ার পাশাপাশি বইতে পারে মৃদু তাপপ্রবাহ