ডিএনসিসির সাবেক কাউন্সিলর সলু গ্রেফতার
২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সলিমুল্লাহ সলু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সলিমুল্লাহ সলুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সুজন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
- আরও পড়ুন
আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করতে পারবে না
লুট হওয়া ৩৮৮০ অস্ত্র উদ্ধার, বুধবার থেকে যৌথ অভিযান
তিনি জানান, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
এরপর হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লা সলুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর এলাকায় সলিমুল্লা সলুর বিরুদ্ধে অবৈধ দখল ও চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের।
টিটি/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ২ যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৩ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৪ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী
- ৫ শপিং করতে গিয়ে মিরপুরে আগুনে বিমানবাহিনীর দুইজনের মৃত্যু