বৃহস্পতিবার ঢাকার কয়েক স্থানে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
বৃহস্পতিবার ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে/ ফাইল ছবি
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৩ অক্টোবর) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
- সিলেটে পুরোনো কূপে নতুন করে মিললো গ্যাসের সন্ধান
- দেশের যেসব অঞ্চলে প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকার ফার্মগেট, নাখালপাড়া, শাহীনবাগ, ভওয়ালবাগ, তেজতুরী বাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/কেএসআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের