ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
মহাখালীতে ট্রেন থামিয়ে আন্দোলন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়কে অবস্থান ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর রেল যোগাযোগ বন্ধ হয়।
- আরও পড়ুন
- তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকাজুড়ে তীব্র যানজট
- মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে না।
এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এনএস/এসআইটি/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: সুজন সম্পাদক বদিউল
- ২ ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৩ বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার
- ৪ ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ
- ৫ বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী