আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে চুক্তি
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশ (আটাব) এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
দ্বিপাক্ষিক পর্যটনের প্রচার, বাণিজ্য, প্রতিনিধিদলের আদান-প্রদান সহজ করার লক্ষ্যে এবং উভয় দেশের ভ্রমণকারী, প্রশিক্ষণ আদান- প্রদানের জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) চীনের বেইজিংয়ে এই সমঝোতা হয়। আটাবের পক্ষে চুক্তিতে সই করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ। এর মধ্যদিয়ে উভয় দেশের পর্যটন বিকাশে সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা আটাবের।
চুক্তি সই অনুষ্ঠানে আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি আবু জাফরসহ সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএমএ/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ২ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৩ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- ৫ তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা