ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা রায়েরবাজার কবরস্থানে আসেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। তাদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।

উপদেষ্টা জানান, রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান। শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসের শুরুতেই পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।

এসইউজে/এএমএ/এএসএম