যুবশক্তির সম্মেলনে এ্যানি-সারজিসসহ আরও অনেক রাজনৈতিক নেতা
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তির সম্মেলনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা/ছবি: জাগো নিউজ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে শুরু হয়েছে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সম্মেলন শুরু হয়।

সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফসহ বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
- আরও পড়ুন
- জাতীয় যুবশক্তির যুব সম্মেলন শুরু
- ‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না’ বলা এনসিপির সেই নেতা বহিষ্কার

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।
এনএস/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
- ২ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ৩ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৪ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৫ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল